২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল লড়াইয়ে জর্জিয়া

বিচ্ছিন্নতাবাদী সাউথ ওসেটিয়ার রাজধানী ঘিরে তুমুল লড়াই চলছে জর্জিয়ায়। শুক্রবার জর্জিয়ার সেনারা বিচ্ছিন্নতাবদীদের এলাকা পুনর্দখলের উদ্দেশ্যে তাদের ওপর যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 09:27 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

মেগভ্রেকিসি, জর্জিয়া, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিচ্ছিন্নতাবাদী সাউথ ওসেটিয়ার রাজধানী ঘিরে তুমুল লড়াই চলছে জর্জিয়ায়। শুক্রবার জর্জিয়ার সেনারা বিচ্ছিন্নতাবদীদের এলাকা পুনর্দখলের উদ্দেশ্যে তাদের ওপর যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা 'ইন্টারফ্যাক্স' জানায়, ভোররাতের তুমুল সংঘর্ষের পর জর্জিয়ার সেনাবাহিনী তস্কিনভ্যালি শহরে প্রবেশ করেছে। তবে ইন্টারফ্যাক্সের এই প্রতিবেদন অস্বীকার করেছে জর্জিয়া। জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র শোতা ইউতিয়াশভিলি জানান, জর্জিয়া বাহিনী এখনো তস্কিনভ্যালিতে প্রবেশ করেনি। সেনাবাহিনীর দুটি বহর লড়াই করছে। ওই দুইটি বহরে 'ভাড়া করা কর্মীও' রয়েছে। তারা রাশিয়া থেকে সাউথ ওসেটিয়ায় প্রবেশ করেছে এবং তস্কিনভ্যালিতে ঢোকার চেষ্টা করছে। তিনি বলেন, "আমরা বেসামরিক নাগরিকদের শহর ছাড়ার সময় দিতে চাই।" জর্জিয়া বাহিনীর রাজধানীতে প্রবেশের পরিকল্পনা রয়েছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, "যদি প্রয়োজন হয়।" শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল। কিন্তু তস্কিনভালিতে গোলা বর্ষণ করে জর্জিয়া। এতে শহরটির অনেক বাড়িতেই আগুন ধরে গেছে। একজন রুশ শান্তিরক্ষী জানান, এই হামলায় তাদের তিনজন সদস্য আহত হয়েছেন এবং গোলায় তাদের সদর দপ্তর বিধ্বস্ত হয়েছে। ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে একথা বলা হয়েছে। জর্জিয়ার প্রেসিডেন্ট লাডো গার্জেনিডজ জানান, "স্থায়ী শান্তি"-তে না পৌঁছানো পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০২ ঘ.