২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে নীরবে কেটে পড়ার পরামর্শ

দেশকে আরও রাজনৈতিক বিশৃঙ্খলার মুখে না ফেলে বরং পদত্যাগের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে নীরবে ক্ষমতা থেকে কেটে পড়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের পত্র-পত্রিকাগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 08:45 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ইসলামাবাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দেশকে আরও রাজনৈতিক বিশৃঙ্খলার মুখে না ফেলে বরং পদত্যাগের মধ্য দিয়ে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে নীরবে ক্ষমতা থেকে কেটে পড়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের পত্র-পত্রিকাগুলো। পাকিস্তানের ক্ষমতাসীন জোটের নেতারা মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে নীতিগতভাবে একমত হওয়ার একদিন পরই গণমাধ্যমগুলো এ আহ্বান জানাল। প্রভাবশালী 'জং মিডিয়া' গ্র"পের ইংরেজি ভাষার 'দ্য নিউজ' পত্রিকা লিখেছে, "আমাদের সবার স্বার্থে আপনার মর্যাদা রক্ষা করুন এবং নীরবে বিদায় নিন।" তবে সাবেক কমান্ডো এবং নয় বছর আগে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাদখলকারী প্রেসিডেন্ট মুশাররফ এই ভুল সময়ে তার লড়াইয়ের স্বভাবসুলভ স্পৃহা দেখাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে কোনও কোনও পত্রিকার সম্পাদকীয়তে। বহুল প্রচারিত উর্দু ভাষার দৈনিক 'নাওয়া- ই-ওয়াত' লিখেছে, "দেশের স্বার্থে কিংবা নিজের সম্মান রক্ষার্থে পদত্যাগ করবেন তেমন মানুষ নন মুশাররফ। পদত্যাগ করতে চাইলে তিনি ১৮ ফেব্র"য়ারির নির্বাচনের পরপরই তা করতে পারতেন। দ্য ডন পত্রিকা লিখেছে, "অস্বাভাবিকরকম কিছু না হওয়া পর্যন্ত মুশাররফের রাজনৈতিক ভাগ্য স্থির হয়ে থাকবে।" 'দ্য নিউজ' এর প্রথম পাতার শিরোনামে বর্তমান পরিস্থিতির সারসংক্ষেপ দিয়ে বলা হয়েছে, "সেনাবাহিনী অগ্নিপরীক্ষার মুখে।" পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর বৃহস্পতিবার মুশাররফকে অভিসংশনের সিদ্ধান্ত হয়। জাতীয় পরিষদের আগামী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন জোট সরকারের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, "আগামী ১১ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি।" জোট সরকারের নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির এক নেতা বলেন, "হ্যাঁ, মুশাররফকে অভিশংসন করতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।" তিনি জানান, অভিশংসন প্রক্রিয়া শুরু করতে আগামী সপ্তাহে পার্লামেন্টের নিম্ন কক্ষের অধিবেশন ডাকা হতে পারে। তবে মুশাররফরে বিরুদ্ধে এই পদক্ষেপে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক এই অনিশ্চয়তার কারণে দেশের শেয়ার বাজার ইতোমধ্যে গত ২৩ মাসের মধ্যে সর্ব নিম্নে পৌঁছেছে। এছাড়া পাকিস্তানি মূদ্রা রুপির দাম গত জুলাইয়ের প্রথম দিকে সর্বকালের নিম্নে পৌঁছায়। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ। সাবেক সেনাপ্রধানের এ ধরনের লজ্জাজনক বিদায়ের ব্যবস্থায় সেনাবাহিনীর মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ওদিকে, অভিশংসন ঠেকাতে বৈরি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা মুশাররফের আছে। তবে তা তিনি করবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ, মূলধারার রাজনৈতিক দল ও তাদের মিত্রদলগুলোসহ আইনজীবী সংগঠন ও অন্যান্য অনেক সামাজিক সংগঠন মুশাররফের বিপক্ষে। তাছাড়া তার প্রতি জনসমর্থনও তেমন নেই। 'দ্য ন্যাশন' পত্রিকা বলেছে, "স্বেচ্ছায় পদত্যাগ করে মুশাররফ দেশকে অনেক ধরনের সমস্যা থেকে বাঁচাতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৬ ঘ.