নোয়াকচত, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মৌরিতানিয়ায় সামরিক জান্তা নেতারা যত শিগগির সম্ভব 'অবাধ ও স্বচ্ছ' নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি দিয়েছেন। অভ্যুত্থানের মধ্য দিয়ে বুধবার দেশটির ক্ষমতা দখলের পর বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা এই প্রতিশ্র"তি দেন।
প্রেসিডেন্টের গার্ড বাহিনীর প্রধান আওল আব্দুলআজিজ বুধবার মৌরিতানিয়ার প্রথম নির্বাাচত প্রেসিডেন্ট সিদি মোহাম্মদ আল আওল শেখ আবদুল্লাহীকে উৎখাত করার পর দেশ শাসনের লক্ষ্যে ১১ সদস্যের একটি শক্তিশালী পরিষদ গঠন করেছেন।
জাতীয় বার্তা সংস্থা এএমআই'তে প্রকাশিত বিবৃতিতে জান্তা নেতারা বলেছেন, "উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় পরিষদ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও নাগরিক সমাজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করে নতুনভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবে।"
তারা বলেন, "নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান করা হবে এবং তা অবাধ ও স্বচ্ছ হবে।"
এর আগে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট আবদুল
bdnews24