২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে মার্কিন প্রতিরক্ষার পাল্টা ব্যবস্থা গড়তে পারে রাশিয়া

ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়া ঘনিষ্ঠ মিত্রদেশ বেলারুশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার কথা বিবেচনা করতে পারে। মস্কোর এক দূত বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

মিনস্ক, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়া ঘনিষ্ঠ মিত্রদেশ বেলারুশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার কথা বিবেচনা করতে পারে। মস্কোর এক দূত বুধবার একথা বলেছেন। পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভড়কে দিয়েছে। ইরানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবেলায় এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়ার পরিকল্পনা করা হয়েছে--- যুক্তরাষ্ট্র এ যুক্তি দিলেও রাশিয়া এ ব্যবস্থাকে তাদের জাতীয় নিরাপত্তায় হুমকি বলেই মনে করে। বেলারুশে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সান্ডার সুরিকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, "পোল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ার চুক্তি করলে আমরা বেলারুশের সঙ্গে অতিরিক্ত সেনা ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারি।" তিনি জানান, "বেলারুশে 'স্ট্র্যাটেজিক বোম্বার' এবং 'ইসকান্দর-এম ট্যাকটিক্যাল মিসাইল' ব্যবস্থা গড়তে পারে রাশিয়া।" তিনি আরও বলেন, সম্ভবত এ ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেলারুশ থেকে কমিউনিস্ট যুগের সমস্ত পরমাণু অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছিল। শীর্ষ রুশ জেনারেলরা অবশ্য আরও আগেই ধারণা করছিলেন যে, যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা হিসাবে মস্কো নতুন ইস্কান্দর-এম ভুমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে। বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৫ঘ.