২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভের মুখে সিউল সফরে বুশ

যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভের হুমকির মুখে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুশের সফরের আগেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ ডাকে বুশবিরোধী বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা দুই দেশের মধ্যকার গরুর মাংস আমদানি চুক্তি বাতিলেরও দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

সিউল, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভের হুমকির মুখে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বুশের সফরের আগেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ ডাকে বুশবিরোধী বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা দুই দেশের মধ্যকার গরুর মাংস আমদানি চুক্তি বাতিলেরও দাবি জানায়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের বিক্ষোভের মুখে পড়তে হয়নি বুশকে। তার বিরুদ্ধে সিউলে ছোটখাটো বিক্ষোভ হয়েছে। আর উল্টো বড় ধরনের সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের সমর্থনে। রাজধানীর প্রণকেন্দ্রে যুক্তরাষ্ট্রের সমর্থনে সমাবেশ করেছে ১৫শ' লোক। যুক্তরাষ্ট্র থেকে গরুও মাংস আমদানি চুক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের বিপরীত চিত্র এটি। কিন্তু এর আগে সরকার বিরোধী এবং গরুর মাংস আমদানি চুক্তি নিয়ে টানা দু'মাস সহিংস প্রতিবাদ-বিক্ষোভ করে আসা দলগুলো বুশের সফরের প্রতিবাদে নতুন করে রাস্তায় নামার হুমকি দেয়। বিক্ষোভকারীরা মোমবাতি নিয়ে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ করবে বলে সোমবার জানায়। তবে পুলিশ জানায়, বুশ বিরোধী বিক্ষোভকারীরা যেখানে সমবেত হওয়ার পরিকল্পনা করেছে ঠিক সেই জায়গাতেই প্রার্থনা সভায় বসেছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সমর্থক। উল্লে