২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিশ্বশক্তির প্রস্তাবের জবাবে ইরানের চিঠি

পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা মর্মে শক্তিধর ছয় দেশের প্রস্তাবের জবাবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে তেহরান। ইরানের ফার্স বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। তবে এতে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করার ব্যাপারে কোনও কিছু উল্লেখ করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

তেহরান, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা মর্মে শক্তিধর ছয় দেশের প্রস্তাবের জবাবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে তেহরান। ইরানের ফার্স বার্তা সংস্থা মঙ্গলবার একথা জানিয়েছে। তবে এতে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করার ব্যাপারে কোনও কিছু উল্লেখ করেনি। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসায় আলোচনা শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসাবে ছয় বিশ্বশক্তি ইরানকে ওই প্রস্তাব দেয়। পশ্চিমাদের আশঙ্কা ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, চিঠিটি এখনও হাতে আসেনি। তিনি রয়টার্সকে বলেন, চিঠিটি ছয় বিশ্বশক্তির দেওয়া প্যাকেজ প্রস্তাবের জবাব নয়। এ চিঠিতে পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে কিছু বলা নেই। কর্মকর্তাটি আরও জানান, সোমবার ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান হ্যাভিযার সোলানার কথোপকথনের সময়ও পরমাণু কর্মসূচির ব্যাপারে কোনও কথা উল্লেখ ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৮ঘ.