২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াসুকুনি সমাধি পরিদর্শন নাকচ করলেন জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের সমাধিক্ষেত্র 'ইয়াসুকুনি' পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা। আগামী ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষ্যে তিনি সেখানে যাবেন কি না তা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

টোকিও, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের সমাধিক্ষেত্র 'ইয়াসুকুনি' পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন প্রধানমন্ত্রী ইয়াসুয়ো ফুকুদা। আগামী ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষ্যে তিনি সেখানে যাবেন কি না তা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার তিনি একথা জানান। জাপানের ওই সমাধিক্ষেত্রটিকে দেশটির সামরিক অতীতের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক নেতা ও আন্তর্জাতিকভাবে অভিযুক্ত যুদ্ধপরাধীর সমাধি রয়েছে ইয়াসুকুনি সমাধিক্ষেত্রে। তবে ওই যুদ্ধে নিহত দেশটির প্রায় ২৫ লাখ সেনার স্মৃতিসৌধ হিসেবেও সাজানো হয়েছে সমাধিক্ষেত্রটিকে। জাপানের আগের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিক্ষেত্র পরিদর্শনকে ঘিরে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়িয়ে পড়ে দেশটি। কোইজুমি ছাড়াও জাপানের তৎকালীন অনেক মন্ত্রিপরিষদ সদস্য এবং পার্লামেন্ট সদস্যরা টোকিওর ওই শিন্টো সমাধিক্ষেত্রটিতে নিয়মিতই পরিদর্শনে যেতেন। কিন্তু বিশ্বযুদ্ধকালীন সামরিক নেতাদের প্রতি সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের এ ধরনের শ্রদ্ধা নিবেদনকে যুদ্ধকালে তাদের বর্বরতাকে সমর্থন দেওয়ার শামিল বলে অভিযোগ করে আসছে বিশ্বযুদ্ধে নিপীড়িত চীন ও কোরীয়দের গ্র"পগুলো। জাপানের কয়েকটি মানবাধিকার গ্র"পও সরকার নেতাদের ওই সমাধিক্ষেত্র পরিদর্শনের বিরোধিতা করে আসছে। আগামী ১৫ আগস্ট জাপানের আত্মসমর্পণের ৬৩তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি সেখানে যাবেন কি না এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী ফুকুদা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমার অতীত আচরণের দিকে খেয়াল করুন"। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর একবারও ইয়াসুকুনি পরিদর্শনে যাননি প্রধানমন্ত্রী ফুকুদা। এ সপ্তাহেই বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীন যাচ্ছেন তিনি। ফুকুদার নতুন মন্ত্রিসভার অর্থমন্ত্রী বুনমেই ইবুকিও বলেছেন, তিনি ইয়াসুকুনি পরিদর্শনে যাচ্ছেন না। তিনি বলেন, "আমি কখনওাই ১৫ আগস্টে ইয়াসুকুনিতে যাইনি এবং আমি আমার এ অবস্থান ধরে রাখতে চাই"। অবশ্য তিনি আরও বলেন যে, যুদ্ধে নিহতদের প্রতি ব্যক্তিগতভাবে তিনি শ্রদ্ধাশীল ইয়সুকুনিতে না যাওয়াটা তার নিজের সিদ্ধান্ত এবং এটা "সরকারি পদে থাকার কারণে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়"। জাপানের জিজি প্রেস জানিয়েছে, ফুকুদার ১৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার মাত্র ২জন ১৫ আগস্টে ইয়াসুকুনি পরিদর্শনে যাওয়া কথা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১৫ ঘ.