২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিংয়ে পৌঁছল অলিম্পিক মশাল

বিশ্বভ্রমণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছে অলিম্পিক মশাল। মঙ্গলবার সকালে সিচুয়ান প্রদেশ থেকে বেইজিংয়ের উদ্দেশে অলিম্পিক মশাল যাত্রা শুরু হয়। এদিন রাতেই এই মশাল বেইজিংয়ে পৌঁছল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 07:07 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

চেংডু, চীন, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বভ্রমণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছে অলিম্পিক মশাল। মঙ্গলবার সকালে সিচুয়ান প্রদেশ থেকে বেইজিংয়ের উদ্দেশে অলিম্পিক মশাল যাত্রা শুরু হয়। এদিন রাতেই এই মশাল বেইজিংয়ে পৌঁছল। আগামী ০৮-০৮-০৮ শুক্রবার বেইজিংয়ের 'বার্ডস নেস্ট' বা পাখির বাসা নামের নবনির্মিত গ্র্যান্ড অলিম্পিক স্টেডিয়ামে এ মশাল থেকে শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়েই শুরু হবে বেইজিং অলিম্পিক। এর আগে বিশ্ব পরিভ্রমণ শেষ করে চীনে এসে পৌঁছে অলিম্পিক মশাল। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক থেকে মশালযাত্রার এ নিয়ম চালু হয়। এ নিয়মের অংশ হিসেবে অলিম্পিক আসরের আগে গ্রীসের অলিম্পয়ায় সূর্য রশ্মির মাধ্যমে এ মশাল প্রজ্জ্বলিত করা হয় এবং সারা বিশ্বে মশালযাত্রা শেষে তা মূল ভেন্যুতে এসে পৌঁছে। এ নিয়মের অংশ হিসেবেই এবারও সারা বিশ্ব পরিভ্রমণ করেছে অলিম্পিক মশাল । তবে তিব্বত ইস্যুতে বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে বিঘ