নয়াদিল্লি, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার ভারতে পৌঁছছেন। কাবুলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক জোরদার করাই তার এ সফরের মূল লক্ষ্য। সার্ক সম্মেলনে যোগ দেওয়ার পর শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে নয়াদিল্লি সফরে গিয়েছেন তিনি।
এ সফরে হামিদ কারজাই সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে আফগানিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধের বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। কাবুলে দূতাবাস হামলাসহ বেশ কয়েকটি হামলার পেছনে পাকিস্তানি মদদ রয়েছে বলে অভিযোগ করছে আফগানিস্তান।
মাসে কাবুলে ভারতীয় দূতাবাসে বোমা হামলায় দুই ভারতীয় কূটনীতিকসহ ৫৮জন নিহত হওয়ার পর ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক এবং এ অঞ্চলের ভূ-রাজনীতি নতুন মোড় নিচ্ছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ওই হামলার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে অভিযুক্ত করেছে আফগানিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্র। অবশ্য পাকিস্তান ওই অভিযোগ অস্বীকার করেছে।
এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের আশ্রয় দেওয়া এবং সহায়তার অভিযোগ করে থাকে আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১৪৫ ঘ.
bdnews24