ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে পঞ্চদশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন রোববার শেষ হয়েছে। সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 'সার্ক ফুড ব্যাংক' গঠনের বিষয়টি দ্রুত কার্যকর করার ব্যাপারেও জোর দিয়েছেন আট সদস্য দেশের নেতারা।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বাধা দূর করা, সন্ত্রাসবাদ ও জলবায়ুর পরিবর্তন মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে যৌথঘোষণার মধ্য দিয়ে দুই দিনের এ সম্মেলন শেষ হয়।
সাফটা চুক্তিকে কার্যকর করে সার্ক দেশগুলোর আন্তঃবাণিজ্য আরো গতিশীল করতে অশুল্ক বাধা ও স্পর্শকাতর পণ্যের তালিকা কমিয়ে আনার ওপরও জোর দিয়েছেন নেতারা।
এবারের সম্মেলনে সার্কের নতুন পর্যবেক্ষক হিসেবে অস্ট্রেলিয়া ও মিয়ানমারকে স্বাগত জানিয়েছেন সার্ক নেতারা। ২০১০ শিক্ষাবর্ষ থেকে দক্ষিণ এশিয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুরও নির্দেশনা এসেছে এ সম্মেলন থেকে।
সম্মেলনের শেষ দিন রোববার সার্কভুক্ত আট দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা কলম্বো ঘোষণায় স্বাক্ষর করেন।
এ ঘোষণার মাধ্যমে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে সন্ত্রাসবাদকে একটি বড় হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে সার্ক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সহযোহিতার প্রতিশ্র"তির পাশাপাশি আট দেশের সদস্য দেশগুলোর নিরাপত্তা বাহিনীর মধ্যে অপরাধী প্রেপ্তার, হস্তান্তর, এ সংক্রান্ত তথ্য আদান-প্রদানের ব্যাপারে একটি আইনি কাঠামো তৈরির কথা বলা হয়েছে কলম্বো ঘোষণায়।
স
bdnews24