২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পরমাণু পর্যবেক্ষণে আইএইএ'র অনুমোদন স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ভারতের বেসামরিক পরমাণু স্থাপনা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক শক্তি সংস্থা -আইএইএ'কে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ওয়াশিংটন, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের বেসামরিক পরমাণু স্থাপনা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক শক্তি সংস্থা -আইএইএ'কে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন শুক্রবার জানিয়েছে এর ফলে মার্কিন কংগ্রেসে ভারতের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়টি এ বছরের মধ্যেই পাশ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্রোয়ি বলেন, "আমরা আইএইএ'র গভর্নর বোর্ডের সদস্যদের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের এ পদক্ষেপ পরমাণু অস্ত্র বিস্তার রোধের মূল ধারায় ভারতকে সামিল করে পরিবেশ বান্ধব উপায়ে দেশটির ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সহায়তা করবে।" তিনি আরও জানান, "পরবর্তী পদক্ষেপ হবে 'নিউক্লিয়ার সাপ্লাই গ্র"প' (এনএসজি) এর সামনে চুক্তিটি উপস্থাপন করা। যেখানে এ বছরে চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসে উপস্থাপনের আগে অল্প সময়ের মধ্যেই ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির নীতিমালাগুলো যাচাই করে দেখা যাবে বলে আশা করছি আমরা"। এর আগে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা