২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেনে আগুন লেগে ৩২ জন নিহত

ভারতের অন্ধ্র প্রদেশে শুক্রবার সকালে একটি ট্রেনের কয়েকটি বগিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। ওই সময় ট্রেনের বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিল। প্রাদেশিক সরকার এবং পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

হায়দ্রাবাদ, ভারত, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের অন্ধ্র প্রদেশে শুক্রবার সকালে একটি ট্রেনের কয়েকটি বগিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। ওই সময় ট্রেনের বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিল। প্রাদেশিক সরকার এবং পুলিশ একথা জানিয়েছে। ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদ থেকে কাকিনাদার উদ্দেশ্যে ছেড়ে আসা গৌতমি এক্সপ্রেসের পাঁচটি বগিতে শুক্রবার সকালে আগুন ধরে যায়। ঠিক কিভাবে আগুন ট্রেনটিতে আগুন ধরেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে না পারলেও রেল কর্মকর্তারা নাশকতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তারা বলছেন সম্ভবত ট্রেনের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয় টেলিভিশন চিত্রে দেখা যায়, আগুনের তাপে বগিগুলোর বাইরের রং খসে পড়ছে এবং জানালা দিয়ে আগুনের শিখা বের হয়ে আসছে। সড়ক পথে দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হওয়ায় উদ্ধারকাজ বিঘি