২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার সবচে ভয়াবহ হুমকির মুখে আফগানরা

আফগানিস্তানে ২০০১ সালের পর থেকে বর্তমানেই সহিংসতার সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে রয়েছে আফগানরা। সহিংসতায় শুধু জুলাইয়েই বেসামরিক আফগান নিহতের সংখ্যা ২৬০ জনের বেশি। আফগানিস্তানে নিয়োজিত ১০০টি সাহায্য সংস্থার একটি দল শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

কাবুল, আগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ২০০১ সালের পর থেকে বর্তমানেই সহিংসতার সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে রয়েছে আফগানরা। সহিংসতায় শুধু জুলাইয়েই বেসামরিক আফগান নিহতের সংখ্যা ২৬০ জনের বেশি। আফগানিস্তানে নিয়োজিত ১০০টি সাহায্য সংস্থার একটি দল শুক্রবার একথা জানিয়েছে। আফগানিস্তানে বেসরকারি সাহায্যখাতে কাজ করা কয়েকটি সংস্থার দল 'কোঅর্ডিনাটিং বডি ফর আফগান রিলিফ' (এসিবিএআর) জানায়, ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন পতনের পর থেকে এ বছর মে এবং জুনেই সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এসিবিএআর এক বিবৃতিতে জানায়, "আমরা এসিবিএআর'এর ১০০টি জাতীয় এবং আন্তর্জাতিক বেসরকারি সংস্থার সদস্যরা আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এবং বেসামরিক আফগানদের ওপর এর মারাত্মক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছি।" ন্যাটো কমান্ডারাও জানিয়েছেন, এ বছরের মাঝামাঝি থেকে আফগানিস্তারে পূর্বাঞ্চলে সহিংসতা ৪০ শতাংশ বেড়েছে। সরকারের অস্ত্রবিরতির সুযোগ নিয়ে পাকিস্তান থেকে অনেক জঙ্গি সীমান্ত পেরোতে সক্ষম হচ্ছে। এসিবিএআর জানায়, সহিংসতায় শুধু এ বছরই আড়াই হাজার লোক নিহত হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজারই বেসামরিক আফগান। এর মধ্যে কেবল জুলাইয়েই নিহত হয়েছে ২৬০ জন । এদের মধ্যে দুই-তৃতীয়াংশই জঙ্গি হামলায় নিহত হয়। বিবৃতিতে বলা হয়েছে, "বিশেষ করে বেসামরিক এলাকায় আত্মঘাতী হামলা এবং অন্যান্য হামলার ঘটনা বেড়েছে।" সাহায্য সংস্থাগুলোও হামলার শিকার হচ্ছে এবং তাদের কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাছাড়া, বিদেশি সেনাদের বিমান হামলার কারণেও বেসামরিক আফগান নিহত হচ্ছে। এর হার শতকরা ৪০ ভাগ। এসিবিএআর-তাদের বিবৃতিতে বেসামরিক আফগান হত্যা কমাতে সব পক্ষই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এমডি/এলকিউ/ুু১৪০০ঘ.