লন্ডন, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের '১০০ ভাগ কূটনৈতিক' সমাধানের পক্ষে। পাশপাশি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলাও ব্রিটেনের কাম্য নয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বৃহস্পতিবার একথা বলেছেন।
ইরানে ইসরায়েলের আগ বাড়িয়ে হামলা চালানোকে ব্রিটেন সমর্থন করবে কিনা-- এমন প্রশ্নের জবাবে এক বেতার সাক্ষাৎকারে মিলিব্যান্ড বলেন, "আমরা ওপথে যেতে চাই না... আমরা ইরান সমস্যার ১০০ ভাগ কূটনৈতিক সমাধানের পক্ষে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24