২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সংঘর্ষে ২৫ জনের বেশি জঙ্গি নিহত

পাকিস্তানের গোলযোগপূর্ণ সোয়াত উপত্যকার উত্তরপশ্চিমাঞ্চলে সংঘর্ষে ২৫ জনের বেশি তালেবান জঙ্গি ও ৫ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মিঙ্গোরা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের গোলযোগপূর্ণ সোয়াত উপত্যকার উত্তরপশ্চিমাঞ্চলে সংঘর্ষে ২৫ জনের বেশি তালেবান জঙ্গি ও ৫ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বুধবার একথা জানিয়েছেন। জঙ্গি ঘাঁটি হিসাবে পরিচিত মাত্তা এলাকার একটি গ্রামের কাছে বুধবার ভোররাতে ওই সংঘর্ষ হয়। সোয়াত উপত্যকার এক সেনা মুখপাত্র রয়টার্সকে বলেছেন, সংঘর্ষে জঙ্গিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষে মারা যাওয়া জঙ্গিদের লাশের ভিডিও আমাদের কাছে আছে। সংঘর্ষে আমাদের ৫ বীর সেনা শহীদ হয়েছে। সোয়াত উপত্যকায় কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। জঙ্গিদের মুখপাত্র মুসলিম খান সংঘর্ষের কথা নিশ্চিত করলেও বলেছেন, এতে তাদের মাত্র একজন যোদ্ধা মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৮ ঘ.