আটলান্টা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের নির্বাচনে বারাক ওবামা জিতলে তিনি হবেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের ইতি ঘটবে কিনা সেটি প্রশ্নসাপেক্ষ।
ওবামা জিতলেই আন্দোলনের সমাপ্তি ঘটবে এমনটি মনে করছেন না নাগরিক অধিকার আন্দোলনের নেতারা। তবে গত প্রায় অর্ধশতাব্দীর নাগরিক অধিকার আন্দোলনে ওবামার জয় হবে একটি প্রাপ্তি। যখন দেশের দক্ষিণাঞ্চলে লাখ লাখ কৃষ্ণাঙ্গ নাগরিক ভোট দিতে পারত না সেই সময়কার একটি স্বপ্ন পূরণ।
তবে কৃষ্ণাঙ্গ নেতারা মনে করছেন, তাদের লড়াই শেষ হয়নি। সমাজে এখনও পক্ষপাতিত্ব, পুলিশী নির্যাতন, আইনি কাঠামোয় অনেক অবিচার বিদ্যমান। এ নিয়ে তাদের লড়াই করেই যেতে হবে।
এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, আয় রোজগার ও কর্মসংস্থানের দিক দিয়ে অনেক আফ্রিকান আমেরিকান এখনও সমাজের অন্যদের তুলনায় পিছিয়ে আছে এবং এ থেকে পরিত্রাণের অস্ত্র এখনও সেই আন্দোলন-প্রতিবাদ।
যুক্তরাষ্ট্রের জনগণের মাত্র ১২ শতাংশ কৃষ্ণাঙ্গ হলেও দেশটির কারগারের বন্দিদের ৪৪ শতাংশই কৃষ্ণাঙ্গ। মার্কিন আদমশুমারির তথ্যানুযায়ী, ১৯৮০ সালের পর কারাগারে কৃষ্ণাঙ্গ বন্দির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
২০০৭ সালের একটি গবেষণার তথ্যমতে, গড়ে প্রতিটি শ্বেতাঙ্গ পরিবারের আয়ের তুলনায় কৃষ্ণাঙ্গ পরিবারের আয় মাত্র ৫৮ শতাংশ।
ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামাকে নিয়ে প্রখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা জ্যাকসনের মন্তব্যের পর চলতি মাসে ওবামা ও অন্যান্য মানবাধিকার আন্দোলনের নেতাদের ভূমিকার বিষয়টি সামনে চলে এসেছে।
ওবামার সমালোচনা করে জ্যাকসন বলেন, ওবামা কালো মানুষদের স্বার্থকে খাটো করে দেখছেন। তবে একথা বলার পরপরই তিনি এই অসর্তক কথার জন্য ক্ষমাও চান। একটি টেলিভিশন চ্যানেল তার অজ্ঞাতসারেই তার ওই মন্তব্য প্রচার করে।
এর আগে ওবামা এক বক্তৃতায় বলেছিলেন, কৃষ্ণাঙ্গ শিশুদের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনা কোনও কাজেই আসবে না যদি না এই সমস্ত শিশুর বাবা-মা নিজেরাই তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল হন।
তবে অনেক সমালোচক জানিয়েছেন, ১৯৮৪ ও ১৯৮৮ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচন করা জ্যাকসন তার থেকে জুনিয়র ওবামার প্রতি ঈর্ষাকাতর হয়ে তাকে আক্রমণ করেছেন।
তবে জ্যাকসন ওমাকে নির্বাচনী প্রচারাভিযানে সমর্থন দিয়েছেন এবং জানিয়েছেন, কয়েক দশকের আন্দোলনের ফলে ১৯৫৪ সালে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের কারণে আজ ওবামা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।
এক সাক্ষাৎকারে স
bdnews24