২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্বন নির্গমন হ্রাসের চেষ্টায় মার্কিন সেনাবাহিনী

জ্বালানি ভর্তি সেনাযানগুলো যেখানে অহরহই হামলার লক্ষ্য হচ্ছে-- সেই ভয়াবহ রণক্ষেত্র ইরাকে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাস মার্কিন সেনাদের জীবন বাঁচাতে সহায়ক হবে কি? এ প্রশ্ন সামনে রেখেই কার্বন নির্গমন হ্রাসে সচেষ্ট হয়েছে মার্কিন সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জ্বালানি ভর্তি সেনাযানগুলো যেখানে অহরহই হামলার লক্ষ্য হচ্ছে-- সেই ভয়াবহ রণক্ষেত্র ইরাকে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাস মার্কিন সেনাদের জীবন বাঁচাতে সহায়ক হবে কি? এ প্রশ্ন সামনে রেখেই কার্বন নির্গমন হ্রাসে সচেষ্ট হয়েছে মার্কিন সেনাবাহিনী। এ উদ্যোগের লক্ষ্য সেনাযান থেকে নির্গত জলবায়ু-উষ্ণায়নের জন্য দায়ি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ২০১৫ সালের মধ্যে ৩০ শতাংশে নামিয়ে আনা। পরিবেশ, নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক উপসহকারী মন্ত্রী টাড ডেভিস একথা বলেছেন। তিনি বলেন, আমরা জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে কার্বন নির্গমণ হ্রাস করতে চাই। ডেভিস জানান, ২০০১ সাল থেকেই সেনাবাহিনী সব ঘাঁটিতেই পরিবেশগতভাবে টেকসই প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। ইরাক এবং আফগানিস্তান থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও সেনাবাহিনী ফসিল ফুয়েল ব্যবহার কমিয়ে তাদের অভিযানকে পরিবেশ সহায়ক করার কাজ শুরু করেছে। ডেভিস বলেন, ইরাক যুদ্ধে প্রথম বছরগুলোতে সেনাবহরগুলো আইইডি বোমায় বিধ্বস্ত হওয়ার ঝুঁকির মুখে ছিল। কারণ মালবাহী যানগুলো ছিল জ্বালানিপূর্ণ। সেনাবহরে যতবেশি যান থাকবে সেনারা তত বেশি মৃত্যুঝুঁকিতে থাকে। সেকারণে সম্মুখসমরে থাকা সেনাযানে জ্বালানির পরিমাণ যত কম হয় ততই ভালো। ডেভিস বলেন, সেনা অভিযানের সময় সেনাযানে ডিজেল চালিত জ্বালানির ব্যবহার কমিয়ে বাতাস কিংবা সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা গেলে ঝুঁকিপূর্ণ জ্বালানিভর্তি ওইসব সেনাযান সরবরাহ কমানো যেত। তবে সেনাযানে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাস করলে সেটি হালকা হয়ে পড়ে সেনাদের জীবনের জন্য আরেক ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে। যান হালকা হয়ে গেলে সেনাদের জন্য তা তেমন রক্ষাকবচ হিসাবে কাজ করবে না --- এ আশঙ্কার কথাও উল্লেখ করেন ডেভিস। তবে তিনি এও বলেন যে, আজকাল হালকা অস্ত্র তৈরির প্রযুক্তির উদ্ভব হচ্ছে। এ প্রযুক্তিতে তৈরি হালকা অস্ত্র বেশ কাজেও আসছে। তাই বিষয়টিকে এ দৃষ্টিকোণ থেকেই চিন্তা করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২১ঘ.