নম পেন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম্বোডিয়ায় রোববার পার্লামেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় দাবি করেছে ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। ১২৩ আসনের পার্লামেন্টে প্রায় দুই-তৃতীয়াংশ আসন লাভের দাবি করেছে তারা। পার্র্টির মুখপাত্র খিউ নারিথ রয়টার্সকে একথা বলেছেন।
ওদিকে, বিরোধীদল স্যাম রেইনসি পার্টি (এসআরপি)' এর এক পার্লামেন্ট সদস্য বলেছেন, পার্লামেন্টারি নির্বাচনের ফলে দেখা যাচ্ছে, বিরোধীদল ৪০ টি আসন পেয়েছে। পরিপূর্ণ ফল ঘোষণা হতে সোমবার সন্ধ্যা হবে বলে জানানো হয়েছে।
কম্বোডিয়ার এই নির্বাচনে প্রধানমন্ত্রী হুন সেইনের আরেক দফায় বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে একটি বিরোধপূর্ণ মন্দিরকে কেন্দ্র করে হুন সেইনের অবস্থান তার জাতীয়তাবাদী দলের বিজয়ের সম্ভাবনা বাড়িয়েছে।
কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তের পিরাহ বিহার মন্দিরের দাবিকে কেন্দ্র করে নির্বাচনের আগে থেকে হুন সেইনের ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস্ পার্টি (সিপিপি) এবং বিরোধীদল সাম রেইনজি পার্টি (এসআরপি) মতবিরোধে জড়িয়ে পড়েছে।
এছাড়াও সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে ৫৭ বছর বয়সী সাবেক খেমাররুজ গেরিলা হুন সেইনের বিজয় নিশ্চিত হয়েছে। তিনি গত ২৩ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রী।
নির্বাচনের ফল প্রকাশের আগেই নমপেনভিত্তিক মানবাধিকার সংস্থা লিকাডোর প্রধান কিক গালাব্র" বলেন, "নির্বাচনের ফলাফল একরকম নিশ্চিত।"
তিনি আরও বলেন, সাবেক কমিউনিস্ট কিন্তু সা
bdnews24