ইসলামাবাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর পরিচালনা ও নিয়ন্ত্রণভার বেসামরিক কর্তৃপক্ষের হাতে ছেড়ে দিয়েছে দেশটির সরকার। এখন থেকে আইএসআই এর নিয়ন্ত্রণ থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। শনিবার প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি এই সিদ্ধান্ত অনুমোদন করেন। (আরও তথ্যসহ)
সেনা প্রধানের পদ থেকে পারভেজ মুশাররফের পদত্যাগ এবং একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত জোট সরকারের ঘোষণা অনুযায়ী দেশটিকে বেসামরিকরণের সবচেয়ে জোরালো পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে একে।
সরকারি বিবৃতিতে জানায়, আইএসআই এর সঙ্গে পাকিস্তানের প্রধান নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো-কেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনা হয়েছে।
তালেবানদের উত্থানসহ নানা ধরনের তৎপরতায় জড়িত থাকার অভিযোগে বহুল সমালোচিত আইএসআই। পাকিস্তানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি এ গোয়েন্দা সংস্থাটির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত বলে ধারণা করা হয়ে থাকে।
বিশেষত ভারত ও আফগানিস্তানের বিষয়ে আইএসআই এর ভূমিকা নানা সময়ে বিতর্কের সৃষ্টি করেছে। অতি স
bdnews24