২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি এগিয়ে নিতে তৎপর ভারত-যুক্তরাষ্ট্র

বেসামরিক পরমাণু চুক্তি এগিয়ে নিতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহষ্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 05:16 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ওয়াশিংটন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বেসামরিক পরমাণু চুক্তি এগিয়ে নিতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহষ্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর না করা এবং ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালানো সত্ত্বেও ভারতের সঙ্গে এ চুক্তি করায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এর ব্যাপক বিরোধিতা হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি করায় নিজেদের সার্বভৈৗমত্ব খর্ব হবে বলে অভিযোগ করে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় ভারতের কমিউনিস্ট দলগুলো। কমিউনিস্ট দলগুলো সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর পার্লামেন্টের আস্থা ভোট জয়ের মধ্য দিয়েই এ চুক্তির বিষয়ে এগিয়ে যাচ্ছে মনমোহন সরকার। পার্লামেন্টে আস্থা ভোট জয়ের পর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৃহষ্পতিবার টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট বুশ। টেলিফোনে দুই নেতার আলোচনার পরই হোয়াইট হাউস ওই বিবৃতি দেয়। হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জনড্রোয়ি এক বিবৃতিতে জানান, "প্রেসিডেন্ট বলেছেন তার সরকারকে নিয়ে যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ক জোরদার করার কাজ এগিয়ে নেওয়ার দিকে চেয়ে আছেন তিনি। যত দ্রুত সম্ভব ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যু এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দুই নেতাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০২ ঘ.