জোহানেসবার্গ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংকট সমাধানে প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় বৃহস্পতিবার থেকে চূড়ান্ত আলোচনা শুরু করেছে জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) ঊর্ধ্বতন নেতারা। জানা গেছে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে উভয় পক্ষই চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মুখপাত্র মুকোনি রাতসিতাঙ্গা জানিয়েছেন, আলোচনা চলছে। এমডিসির পক্ষে দলের ঊর্ধ্বতন নেতারা এবং সরকার পক্ষে দুই মন্ত্রী আলোচনায় যোগ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি অজ্ঞাত স্থানে এই আলোচনা হচ্ছে।
গত মঙ্গলবার থেকে প্রাথমিক আলোচনা শুর হয়। এই আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট মুগাবের জানু-পিএফ ও মর্গান স্যাঙ্গেরাইয়ের এমডিসি ক্ষমতা ভাগাভাগির সমঝোতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় গত সোমবার মুগাবে ও স্যাঙ্গেরাই আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রতিশ্র"তি দিয়ে একটি চুক্তি সই করেন। হারারের একটি হোটেলে এমডিসির একটি ছোট্ট উপদলও এই চুক্তিতে স্বাক্ষর করে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি সমাধানে পৌঁছাতে এই চুক্তিতে রাজি হয় উভয় পক্ষ।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ঠ একটি কূটনৈতিক সূত্র গত মঙ্গলবার জানায়, দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় মঙ্গলবার থেকে আলোচনা শুরু হয়েছে। তবে প্রিটোরিয়ার কোথায় আলোচনা হচ্ছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। একই সঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট মুগাবে বা এমডিসি নেতা স্যাঙ্গেরাই মঙ্গলবারের আলোচনায় যোগ দেননি।
২৯ মার্চের নির্বাচনে স্যাঙ্গেরাই বিজীয় হন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি, এই অজুহাত দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করেন মুগাবে।
দ্বিতীয় দফায় নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্যাঙ্গেরাই সরে দাঁড়ানোর পর নির্বাচন স্থগিত করার জন্য মুগাবেকে চাপ দিতে থাকে আন্তর্জাতিক স
bdnews24