বাগদাদ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দলের প্রার্থী বারাক ওবামা বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিন পৌঁছেছেন। বৃহস্পতিবারই তিনি বার্লিনে একটি বক্তৃতা দেবেন। সেখানে তিনি আফগানিস্তানের মতো সংঘাতময় দেশে ইউরোপের কাছ থেকে আরও বেশি সহযোগিতার আহ্বান জানাবেন বলে মনে করা হচ্ছে।
সপ্তাহব্যাপী বিদেশ সফরের অংশ হিসেবে মার্কিন সিনেটর ওবামা আফগানিস্তান, ইরাক ও ইসরায়েল হয়ে বৃহস্পতিবার জার্মানি পৌঁছেছেন।
ইরাকের সংঘাতময় আনবার প্রদেশ সফর করেছেন। এ সময় তিনি এলকার সুন্নি আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। নিজের বিদেশ নীতির যথার্থতা যাচাইয়ের জন্য এই সফরে তিনি জার্মানি থেকে ফ্রান্স ও ব্রিটেন যাবেন।
তবে সপ্তাহব্যাপী এই সফরে ওমাবা কেবল বার্লিনেই একটি আনুষ্ঠানিক বক্তৃতা করবেন। বার্লিনের তেরগার্টেন পার্কে সন্ধায় তিনি বক্তব্য রাখবেন। ওবামার বক্তৃতা শোনার জন্য দশ হাজার মানুষ সমবেত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওবামার এক সহযোগী রয়টার্সকে জানিয়েছেন, ৪৫ মিনিটের ওই বক্তৃতায় তিনি বৈশ্বিক নিরাপত্তা জোরদার করার লড়াইয়ে ইউরোপের কাছ থেকে আরও সহযোগিতার আহ্বান জানাতে পারেন।
এর আগে বার্লিনে পৌঁছেই তিনি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেলের সঙ্গে বৈঠক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24