কাঠমাণ্ডু, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের প্রথম প্রেসিডেন্ট রাম বরণ যাদব বুধবার শপথ নিয়েছেন। তবে নির্বাচনের পর এক মাস পেরিয়ে গেলেও সরকার গঠনের জন্য এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো।
নেপালের গণপরিষদ সোমবার দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করে। সাবেক মাওবাদী বিদ্রোহিদের সমর্থিত প্রার্থীকে প্রত্যাখ্যান করে 'নেপালি কংগ্রেস পাটির্' থেকে জাতিগত মাধেশি রাম বরণ যাদবকে প্রেসিডেন্ট নির্বাচিত করে গণপরিষদ। এতে করে সদ্য প্রজাতান্ত্রিক দেশ নেপালে আরও বেশি রাজনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের সবুজ চত্তরে শপথ নেন ৬১ বছর বয়সী প্রেসিডেন্ট যাদব। এ সময় তার পরনে ছিল আঁটোসাটো সাদা ট্রাউজার।
শপথ শেষে তিনি সাংবাদিকদের বলেন, "সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে আমি প্রতিশ্র"তিদ্ধ। নতুন প্রজাতন্ত্রে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতেই হবে।"
গণপরিষদে ৩০৮ ভোট পেয়ে জয়ী হন যাদব। পরাজিত হন মাওবাদীদের সমর্থিত প্রার্থী রামরাজা প্রসাদ সিং।
তবে নিজেদের প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে না পেরে ক্ষুব্ধ হয়েছে গত নির্বাচনের বিজয়ী সাবেক মাওয়াবদীরা। তারা জানিয়ে দিয়েছে, তাদের প্রার্থীকে প্রেসিডেন্ট না বানানোর প্রতিবাদে তারা সরকার গঠন করবে না।
বিশ্লেষকরা বলছেন, মাওবাদীদের এই সিদ্ধান্তে রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থীতিশীল হয়ে উঠবে এবং জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়বে।
অনেকেই এর আগে আশা করেছিল মাধেশি স
bdnews24