জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যপ্রাচ্য সফরের মাঝে ইসরায়েলি ভোটারদের মনোযোগ আকৃষ্ট করে বক্তব্য দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবিলিকান প্রার্থী ম্যাককেইন। বুধবার তিনি বলেন. ইরানের কারণে ইসরায়েল এখন ইতিহাসের সবচে ঘোরতর হুমকির মুখে রয়েছে।
যুক্তরাষ্ট্রের শত্র"দের বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই ওবামার সমালোচনা করে আসছেন অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন। ওবামার ইতোপূর্বে দেওয়া ওই সমস্ত বক্তব্য তুলে ধরতে ম্যাককেইনের উপদেষ্টারা একটি সংবাদ সম্মেলনও করেছেন।
পেনিসেলভেনিয়ায় নির্বাচনী প্রচারাভিযানে ম্যাককেইন বলেন, "ইরানের পরমাণু কর্মসূচির হুমকি, সীমান্তে সন্ত্রাসী গ্র"পগুলো অবস্থান এবং অভ্যন্তরীন রাজনৈতিক বিঘ
bdnews24