আম্মান, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা বাড়ানোর কাজ করলে যুক্তরাষ্ট্রের জন্য আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযান চালানো অনেক সহজ হয়ে যেত বলে মঙ্গলবার মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা।
ওবামা গত রোববার আফগানিস্তান সফর করেন। আফগানিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কেন্দ্রস্থল আখ্যা দেন তিনি। এছাড়াও তিনি আফগানিস্তান পরিস্থিতিকে "ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ' বলে বর্ণনা করেন।
জর্ডানের রাজধানী আম্মানে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, "পাকিস্তান সীমান্তই বলে দেয় ভারত সম্পর্কে তাদের উদ্বেগ এবং সন্দেহের কতখানি।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের পাকিস্তানি বা ভারতীয় কোনো পক্ষের সঙ্গেই এ নিয়ে আলোচনা হয়নি যে তারা বিষয়টি কিভাবে সমাধান করতে চায় যা সীমান্তবর্তী সেনাদের কিছুটা স্বস্তি এনে দেবে।"
১৯৮৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করার পর ভারত- পাকিস্তান এ পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়েছে। তবে সা
bdnews24