বেলগ্রেড/সারায়েভো, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- বসনিয়া- সার্বিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট রদোভান কারাদজিচ গ্রেপ্তার হওয়ার পর এবার তার যুদ্ধকালীন কমাণ্ডার রাতকো ম্লাদিচকে আটক করার জন্য চাপের মুখে পড়েছে সার্বিয়া।
জাতিসংঘে নিয়োজিত মার্কিন প্রতিনিধি জালমে খালিজাদ বলেছেন, কারদজিচ গ্রেপ্তার হওয়ায় যুক্তরাষ্ট্র উল্লাস প্রকাশ করেছে এবং আশা করছে খুব শিগগিরই ম্লাদিচও একই ভাগ্য বরণ করবে। বিবিসি অনলাইন একথা জানিয়েছে।
১১ বছর পলাতক থাকার পর ২১ জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে ডাক্তারের ছদ্মবেশে ধরা পড়েন রদোভান কারাদজিচ।
ফ্রান্স জানিয়েছে, ম্লাদিচ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নও একই আশা প্রকাশ করেছে। তারাও চায় ম্লাদিচ গ্রেপ্তার হোক।
বেলগ্রেড থেকে বিবিসির সংবাদদাতা নিক থ্রপি জানিয়েছেন, কারাদজিচের পর ওয়ান্টেড লিস্টে থাকা আরও দুজন 'জেনারেল ম্লাদিচ' এবং 'গোরান হাজিক' এবার গ্রেপ্তার হতে পারেন।
সার্বিয়ার গোয়েন্দা কর্মকর্তারা ম্লাদিচকে খুঁজছে বলে জানিয়েছেন সার্বিয়ার যুদ্ধপরাধ কৌসুলি। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে ম্লাদিচের শক্তিশালী সম্পর্ক আছে। সেকারণে তাকে পাকড়াও করা কারাদজিচের তুলনায় অনেক কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।
ওদিকে, কারাদজিচের আইনজীবি জানিয়েছেন, হেগের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে তিনি তার মক্কেলের জন্য লড়বেন। তাকে তিনদিনের মধ্যে আপিল করতে হবে। তবে হেগে পাঠানোর আগে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে যেগুলো পূরণ হওয়ার পরই তাকে সেখানে পাঠানো যাবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি।
প্রায় ১২ বছর ধরে হুলিয়া নিয়ে ঘুরে বেড়ানোর পর স
bdnews24