২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সংকট সমাধানে সরকার ও বিরোধীদের আলোচনা শুরু

সংকট সমাধানে প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় মঙ্গলবার থেকে আলোচনা শুরু করেছে জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। এই আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ ও মর্গান স্যাঙ্গেরাইয়ের এমডিসি ক্ষমতা ভাগাভাগির সমঝোতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংকট সমাধানে প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় মঙ্গলবার থেকে আলোচনা শুরু করেছে জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। এই আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ ও মর্গান স্যাঙ্গেরাইয়ের এমডিসি ক্ষমতা ভাগাভাগির সমঝোতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় আগের দিন সোমবার মুগাবে ও স্যাঙ্গেরাই আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রতিশ্র"তি দিয়ে একটি চুক্তি সই করেন। হারারের একটি হোটেলে এমডিসির একটি ছোট্ট উপদলও এই চুক্তিতে স্বাক্ষর করে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি সমাধানে পৌঁছাতে এই চুক্তিতে রাজি হয় উভয় পক্ষ। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ঠ একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় মঙ্গলবার থেকে আলোচনা শুরু হয়েছে। তবে প্রিটোরিয়ার কোথায় আলোচনা হচ্ছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। একই সঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট মুগাবে বা এমডিসি নেতা স্যাঙ্গেরাই মঙ্গলবারের আলোচনায় যোগ দেননি। প্রিটোরিয়ায় উভয় পক্ষের এই আলোচনার লক্ষ্য একটি জাতীয় ঐক্যের সরকার গঠনে সমঝোতায় পৌঁছানো। যদিও সেই সরকারের নেতৃত্বে কারা থাকবে সে নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে দুই সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যকে অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জন মাকুম্বে বলেন, "খারাপ দেখালেও, আমি মোটেও আশাবাদী নই। আমার মনে হয় দুই সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী।" তিনি আরও বলেন, "সোমবারের চুক্তি সই একটা ভাল পদক্ষেপ। তারপরও দুই পক্ষ এখন যে অবস্থানে আছে সেখান থেকে দুই সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য কাল্পনিক ছাড়া কিছুই নয়।" এর আগে গত শনিবার প্রেসিডেন্ট থাবো এমবেকি জিম্বাবুয়ের সংকট সমাধানে মধ্যস্থতা প্রচেষ্টায় সহযোগিতা করতে জাতিসংঘ কর্মকর্তা ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন । সংকট সমাধানে মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধী দল এমডিসির প্রতিনিধিদের প্রাথমিক আলোচনায় মধ্যস্থতা করছেন এমবেকি। তবে সমালোচকরা বলছেন, একাজে তিনি ব্যর্থ হয়েছেন এবং মুগাবের পক্ষে ঝুঁকে পড়েছেন। শনিবার এক বিবৃতিতে এমবেকি জানান, মধ্যস্থতা প্রচেষ্টায় তাকে সহযোগিতা করার জন্য জাতিসংঘসহ আঞ্চলিক সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও সাউদার্ন আফ্রিকান ডেভোলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) প্রতিনিধিদের নিয়ে তিনি একটি দল গঠন করতে চান। তবে চূড়ান্ত আলোচনা শুরুর জন্য একাধিক শর্ত দেয় এমডিসি। এর মধ্যে ছিল, ২৯ মার্চের প্রথম দফার নির্বাচনে স্যাঙ্গেরাইকে বিজয়ী বলে মেনে নিতে হবে এবং সরকারের সমর্থনে চলমান সহিংসতা বন্ধ করতে হবে। ২৯ মার্চের নির্বাচনে স্যাঙ্গেরাই বিজীয় হন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি, এই অজুহাত দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করেন মুগাবে। দ্বিতীয় দফায় নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্যাঙ্গেরাই সরে দাঁড়ানোর পর নির্বাচন স্থগিত করার জন্য মুগাবেকে চাপ দিতে থাকে আন্তর্জাতিক স