২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বিরোধী জোটে ভাঙনের সুর

মালেশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সমকামিতা কেলেঙ্কারি মুখে বিরোধীজোট থেকে বেরিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে জোট বাধার চেষ্টা করছে বিরোধী দল 'পার্টি ইসলাম ছে মালয়েশিয়া' (পিএএস)। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাওয়ির সঙ্গে কয়েকদফা আলোচনা করেছেন দলটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কুয়ালা লামপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/রয়টার্স)- মালেশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সমকামিতা কেলেঙ্কারি মুখে বিরোধীজোট থেকে বেরিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে জোট বাধার চেষ্টা করছে বিরোধী দল 'পার্টি ইসলাম ছে মালয়েশিয়া' (পিএএস)। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাওয়ির সঙ্গে কয়েকদফা আলোচনা করেছেন দলটির নেতারা। প্রধানমন্ত্রী এবং পিএএস উভয় পক্ষই মালয় জাতীয়তা ও ইসলামি ঐক্যের ভিত্তিতে জোট গঠনের লক্ষ্যে বৈঠকের কথা স্বীকার করেছেন। এই দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে জোট গঠিত হলে মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। সরকারপন্থি সংবাদপত্র 'নিউ স্ট্রেইট টাইমস' মঙ্গলবার জানায়, "এটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। কয়েক মাস আগেও যা অসম্ভব ছিল সেটিই ঘটতে চলেছে।" একইসঙ্গে সংবাদপত্রটি জানায়, "বড় দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে সরাসরি আলোচনা পিএএস'র অংশীদার দল 'পাকাতান রাকায়াত' এর মধ্যে উত্তেজনা বাড়াবে।" পিএএস এবং এর সহযোগী 'পাকাতান রাকায়াত' গত মার্চের নির্বাচনে ২২২ আসনের পার্লামেন্টে ৮২টি আসন লাভ করে। এই নির্বাচনে তারা ক্ষমতাসীন জোট 'বারিসান ন্যাশনালের' পার্লামেন্টে ৪০ বছর ধরে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের রেকর্ড ভেঙে দেয়। এছাড়া, দেশের ১৩টি প্রদেশের মধ্যে ৫টি প্রদেশে প্রথমবারের মতো নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করে বিরোধী জোট। সমকামিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার আগে আনোয়ার ইব্রাহিম জানান, সরকার গঠনের জন্য পাকাতানের আর মাত্র ৩০টি আসন প্রয়োজন। তবে সমকাতিার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তার সেই পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। তবে পিএএস ১৪ দলীয় বারিসান ন্যাশনালে যোগ দিলে তারা পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাবে এবং বিরোধী দলের নিয়ন্ত্রণে থাকা ৫টি প্রদেশের মধ্যে তিনটিই পুনরুদ্ধার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.