বাগদাদ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে গত বছর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশিত বাড়তি সেনা মোতায়েনের অবসান ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বাহিনী। শেষ ৫টি অতিরিক্ত কমব্যাট ব্রিগেড ইরাক ছাড়ার মধ্য দিয়ে সেখানে বর্ধিত সেনার অবসান ঘটেছে। সেনাবাহিনীর এক মুখপাত্র মঙ্গলবার একথা বলেছেন।
গত বছর ইরাকের সহিংসতা বিক্ষুব্ধ অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণে আনতে সেখানে নতুন করে প্রায় ৩০ হাজার বাড়তি মার্কিন সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ।
ব্রিগেডের বাদবাকি সেনারা এ সপ্তাহান্তে ইরাক ছেড়ে যাওয়ায় সেখানে এখন ১,৪৭,০০০ এরও কম মার্কিন সেনা অবস্থান করছে। ২০০৭ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ২০ টি কমব্যাট ব্রিগেড মিলিয়ে সেনাসংখ্যা ছিল সবচে বেশি। বাড়তি সেনা মোতায়েনে ইরাকে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল ১ লাখ ৬০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজারের মতো ।
২০০৭ সালের জানুয়ারিতে বুশ সেনা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। আর এখন ইরাকে মার্কিন সেনা সংখ্যা ১,৩০,০০০ এর কিছু বেশি।
পেন্টাগন গত ফেব্র"য়ারিতেই বলেছিল, ৫ টি ব্রিগেড প্রত্যাহার হয়ে গেলে ইরাকে সেনা সংখ্যা ১ লাখ ৪০ হাজারে নেমে আসবে। তবে সেনা সংখ্যা অপরিবর্তনীয় থাকে না, তা ওঠানামা করে বলে জানিয়েছেন ওই সেনা মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24