২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাক্তারের ছদ্মবেশে পাকড়াও হন কারাদজিচ

বেলগ্রেডের কাছে ডাক্তারের ছদ্মবেশে ধরা পড়েন বসনিয়া-সার্বিয়া যুদ্ধের শীর্ষ পলাতক যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট রদোভান কারাদজিচ। ১১ বছর পলাতক থাকার পর তিনি পাকড়াও হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 05:54 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

বেলগ্রেড/সারায়েভো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - বেলগ্রেডের কাছে ডাক্তারের ছদ্মবেশে ধরা পড়েন বসনিয়া-সার্বিয়া যুদ্ধের শীর্ষ পলাতক যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট রদোভান কারাদজিচ। ১১ বছর পলাতক থাকার পর তিনি পাকড়াও হলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ১২ বছর ধরে হুলিয়া নিয়ে ঘুরে বেড়ানোর পর স