২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তিনটি বাসে বিস্ফোরণে ৩ জন নিহত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের কানমিং এ সোমবার তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়। চীনা গণমাধ্যম একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বেইজিং, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের কানমিং এ সোমবার তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়। চীনা গণমাধ্যম একথা জানিয়েছে। আসন্ন বেউজিং অলিম্পিক উপলক্ষ্যে চীনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই নিরাপত্তা চাদর ভেঙে চীনে এই বিস্ফোরণের ঘটনা ঘটল। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বিস্ফোরণকে " ক্ষতি সাধনের" উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করছে। এছাড়াও বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে পুলিশ ওই অঞ্চলে তল্লাশি চালাচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিনহুয়া। বিস্ফোরণ তিনটির দুটি ইউনান প্রদেশের পাঞ্জিবানে হয়েছে বলে সিনহুয়া জানিয়েছে। অন্য বিস্ফোরণটি মিনশানে হয়েছে বলে ' চায়না নিউজ সার্ভিস' তাদের ওয়েব সাইটে জানায়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দুইজন ঘটনাস্থলে নিহত হয় এবং অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে নাম প্রকাশ না করার শর্তে কানমিং থেকে ইউনানের প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা টেলিফোনে জানান, দুটি বিস্ফোরণ ঘটেছে, তবে তিনি এরচেয়ে বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪৫ ঘ.