২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরোধীরা আলোচনার জন্য প্রস্তুত: ওদিঙ্গা

কেনিয়ার প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) প্রেসিডেন্ট রাবার্ট মুগাবের জানু-পিএফ পার্টির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে। কেনিয়ার প্রধানমন্ত্রী রেইলা ওদিঙ্গা রোবাবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

লন্ডন, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) প্রেসিডেন্ট রাবার্ট মুগাবের জানু-পিএফ পার্টির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে। কেনিয়ার প্রধানমন্ত্রী রেইলা ওদিঙ্গা রোবাবার এ কথা জানিয়েছেন। ওদিঙ্গা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় চূড়ান্ত আলোচনার জন্য উভয় পক্ষ এ সপ্তাহে একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে বলে তিনি আশা করছেন। বিবিসি টেলিভিশনকে তিনি বলেন, "রবার্ট মুগাবে আফ্রিকার জন্য একটি বিব্রতকর অবস্থা সৃষ্টি করেছেন। তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন অথচ ক্ষমতা থেকে সরে দাড়াতে চাইছেন না।" কেনিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, "আলোচনা শুরুর জন্য জিম্বাবুয়ের উভয় দল একটি কাঠামোগত সিদ্ধান্তে এসেছে। এ বিষয়ে চলতি সপ্তাহে একটি চুক্তি হতে পারে।" তিনি আরও বলেন, "দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় প্রেসিডেন্ট থাবো এমবেকির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। যদি তেমনাটা হয় তাহলে মুগাবের জন্য নিরাপদে ক্ষমতা থেকে সরে যাওয়ার পথ তৈরি হবে।" এর আগে গত শনিবার প্রেসিডেন্ট থাবো এমবেকি জিম্বাবুয়ের সংকট সমাধানে মধ্যস্থতা প্রচেষ্টায় সহযোগিতা করতে জাতিসংঘ কর্মকর্তা ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন । সংকট সমাধানে মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধী দল এমডিসির প্রতিনিধিদের প্রাথমিক আলোচনায় মধ্যস্থতা করছেন এমবেকি। তবে সমালোচকরা বলছেন, একাজে তিনি ব্যর্থ হয়েছেন এবং মুগাবের পক্ষে ঝুঁকে পড়েছেন। শনিবার এক বিবৃতিতে এমবেকি জানান, মধ্যস্থতা প্রচেষ্টায় তাকে সহযোগিতা করার জন্য জাতিসংঘসহ আঞ্চলিক সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও সাউদার্ন আফ্রিকান ডেভোলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) প্রতিনিধিদের নিয়ে তিনি একটি দল গঠন করতে চান। তবে চূড়ান্ত আলোচনা শুরুর জন্য একাধিক শর্ত দিয়েছে এমডিসি। এর মধ্যে আছে, ২৯ মার্চের প্রথম দফার নির্বাচনে স্যাঙ্গেরাইকে বিজয়ী বলে মেনে নিতে হবে এবং সরকারের সমর্থনে চলমান সহিংসতা বন্ধ করতে হবে। ২৯ মার্চের নির্বাচনে স্যাঙ্গেরাই বিজীয় হন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি, এই অজুহাত দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করেন মুগাবে। দ্বিতীয় দফায় নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্যাঙ্গেরাই সরে দাঁড়ানোর পর নির্বাচন স্থগিত করার জন্য মুগাবেকে চাঁপ দিতে থাকে আন্তর্জাতিক স