কাঠমান্ডু, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রজাতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ হয়েছে নেপালের গণপরিষদ। তিন প্রার্থীর কেউই শনিবার গণপরিষদের নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হয় তারা। অনেকটাই আনুষ্ঠানিক পদ হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠন সম্ভব না হওয়ায় এ ব্যর্থতার কারণে নতুন রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়েছে নেপাল।
শনিবার গণপরিষদের বিশেষ অধিবেশনে ৫৯৪ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীর কমপক্ষে ২৯৮ ভোট পাওয়ার প্রয়োজন হলেও তিন প্রার্থীর কেউই তা পাননি।
আগামী সোমবার গণপরিষদে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, গণপরিষদের সেক্রেটারি জেনারেল মনোহর ভট্টরাই।
প্রেসিডেন্ট হিসেবে যে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল তাদের সবাই মাধেশি। এদের একজন হচ্ছেন রামরাজা প্রসাদ সিং। ১৯৮৫ সালে নেপালের পার্লামেন্ট এবং রাজপ্রাসাদে সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারি হিসেবে তার নাম বলা হয়ে থাকে।
২০০৬ সালে মাওবাদীদের সঙ্গে শান্তিচুক্তি অনুযায়ী দেশটির প্রায় ২৪০ বছরের রাজতন্ত্রের অবসানের লক্ষ্যে এ বছরের এপ্রিলে নেপালে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
গণপরিষদের এক বিশেষ অধিবেশনের মাধ্যমে দেশটির নতুন সংবিধান প্রণয়ন করা হয়।
মাধেশিদের শান্ত করার জন্যই মাওবাদীরা তাদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পরিকল্পনা করেছে। কেননা এ বছরের শুরুর দিকে মাধেশিরা তেরাই অঞ্চলের সায়ত্ত্বশাসনের দাবিতে আন্দোলন শুরু করে। এতে ব্যাপক সহিংসতা শুরু হলে শান্তিচুক্তি বিঘি
bdnews24