হারারে, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের সংকট সমাধানে মধ্যস্থতা প্রচেষ্টায় সহযোগিতা করতে জাতিসংঘ কর্মকর্তা ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি।
সংকট সমাধানে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) প্রতিনিধিদের প্রাথমিক আলোচনায় মধ্যস্থতা করছেন এমবেকি। তবে সমালোচকরা বলছেন, একাজে তিনি ব্যর্থ হয়েছেন এবং মুগাবের পক্ষে ঝুঁকে পড়েছেন।
শনিবার এক বিবৃতিতে এমবেকি জানিয়েছেন, মধ্যস্থতা প্রচেষ্টায় তাকে সহযোগিতা করার জন্য জাতিসংঘসহ আঞ্চলিক সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও সাউদার্ন আফ্রিকান ডেভোলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) প্রতিনিধিদের নিয়ে তিনি একটি দল গঠন করতে চান।
আফ্রিকান ইউনিয়নের এক বিবৃতি জানানো হয়েছে, কমিশনের চেয়ারম্যান (এইউ) এমবেকির এই প্রস্তাবকে সমর্থন করেছেন।
বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই প্রাথমিক আলোচনার সমঝোতা স্মারকে স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর জিম্বাবুয়ের সংকট সমাধানে সরকার ও বিরোধীদের মধ্যকার আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় জিম্বাবুয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতা আরও বাড়াতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিতর্কিত নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক সংকট ও সহিংসতা বন্ধে গত সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকায় প্রাথমিক আলোচনায় বসেছে মুগাগের জানু-পিএফ পার্টি ও স্যাঙ্গেরাইয়ের মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। সংকট অবসানে আলোচনা শুরুর জন্য মুগাবে ও স্যাঙ্গেরাই উভয়ের ওপরই চাঁপ দিয়ে যাচ্ছে আর্ন্তজার্তিক স
bdnews24