২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে ১০ কুর্দি বিদ্রোহী নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) দশ সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র শনিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

দিয়ারবাকির, তুরস্ক, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) দশ সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র শনিবার এ খবর জানিয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরত প্রদেশের প্রত্যন্ত এলাকায় একটি স্কুল বাসকে লক্ষ্য করে বিদ্রোহীরা একটি বিস্ফোরণ ঘটানোর পর তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে ৬ বিদ্রোহী নিহত হয়। এছাড়া হাক্কারি এলাকায় শুক্রবার সংঘর্ষে দুই বিদ্রোহী নিহত হয়। একই দিনে বিঙ্গল এলাকায় নিহত হয় অপর দুই বিদ্রোহী। চলতি সপ্তাহে সংঘর্ষে পিকেকের প্রায় ৫০ সদস্য এবং ছয় সেনা নিহত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় স্বাধীন কুর্দি ভূমি প্রতিষ্ঠার দাবিতে পিকেকে ১৯৮৪ সালে সশস্ত্র সংগ্রাম শুরু করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে। তুরস্কসহ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১৫ ঘ.