২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ওবামা, কৌশল পরিবর্তনের আহ্বান আফগানদের

আফগানিস্তানে আরও বেশি মার্কিন সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী সিনেটর বারাক ওবামা। শনিবার অফাগানিস্তান সফরের সময় তিনি এই আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সহিংসতা দমনে অতিরিক্ত সেনা কোনো কাজে আসবে কিনা তা নিয়ে দেশটির আনেকেরই সংশয় আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কাবুল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/রয়টার্স)- আফগানিস্তানে আরও বেশি মার্কিন সেনা পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী সিনেটর বারাক ওবামা। শনিবার অফাগানিস্তান সফরের সময় তিনি এই আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া সহিংসতা দমনে অতিরিক্ত সেনা কোনো কাজে আসবে কিনা তা নিয়ে দেশটির আনেকেরই সংশয় আছে। বিদেশ নীতির যথার্থতা যাচাইয়ের জন্য বিদেশ সফরের প্রথম দিনে ওবামা শনিবার আফগানিস্তান পৌঁছান। আফগানিস্তান থেকে তিনি ইরাক, জর্ডান, ইসরয়েল, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন সফরে যাবেন। আফগানিস্তানে আরও দুই ব্রিগেড বা প্রায় সাত হাজার সেনা পাঠানোর আহবান জানিয়েছেন ওবামা। একই সঙ্গে তিনি আফগান যুদ্ধ সম্পর্কে বুশ প্রশাসনের নীতি পরিবর্তনেরও আহ্বান জানান। আফগানিস্তানে বর্তমানে ৩৬ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে যা ইরাকে মার্কিন সেনার প্রায় এক চতুর্থাংশ। কিন্তু ইরাকের তুলনায় এখনও আফাগানিস্তানে সহিংসতায় প্রতিদিন বেশি মানুষ নিহত হচ্ছে। তবে আফগানিস্তানের পুনর্বাসন প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশিদার অক্সফাম ইন্টারন্যাশনালের নীতিগত উপদেষ্টা ম্যাট ওয়াল্ডম্যান বলেন, "আফগানিস্তানে সেনা সংখ্যা বৃদ্ধি বা কমানো সেখানকার স্থিতিশীলতা ও শান্তি প্রক্রিয়ায় কোনো ভূমিকা রাখবে বলে আমি মনে করি না।" তিনি আরও বলেন, "আফগানিস্তানে পরিস্থিতির উন্নতির জন্য আমার মনে হয় সেনা সংখ্যা বৃদ্ধির চেয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নেওয়া যায়।" তবে পুনর্বাসন প্রক্রিয়ার ধীর গতি, দুর্নীতি রোধ ও দিনে দিনে বৃদ্ধি পাওয়া সহিংসতা বন্ধে আফগান ও বিদেশি সেনাদের ব্যর্থতায় হতাশা বাড়ছে আফগানদের। কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মাদানি বলেন, "পরিস্থিতির দিন দিন ভয়াবহ রকম অবনতি হচ্ছে, এমন কি ইরাকের চেয়েও বেশি। এই অবস্থায় আরও বেশি মার্কিন সেনা পাঠালে সহিংসতা বরং বাড়বে।" তিনি আরও বলেন, "অতিরিক্ত সেনা মোতায়েনের পরিবর্তে মার্কিন সরকারের উচিৎ আফগানিস্তানের অন্যান্য প্রয়োজনের দিকে নজর দেয়া।" কাবুলের এক বাসিন্দা কারি মোহাম্মদ জামান, "যিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন না কেন তার উচিৎ হবে আফগানিস্তানের বিষয়ে বর্তমান সরকারের নীতি পরিবর্তন করা। তারা বর্তমানে যে নীতি অনুসরণ করছে তা ভুল।" তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের উচিৎ আফগানিস্তানে নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে নেওয়া। আগামী নতুন সরকার যদি এই দুটি বিষকে প্রাধান্য দিতে পারে তাহলে আমি নিশ্চয়তা দিয়ে পারি আফগানিস্তানে তাদের নীত সফল হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫০ ঘ.