২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামোয় বিচারের মুখে লাদেনের গাড়ি চালক

গুয়ান্তানামোয় যুদ্ধাপরাধ আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন ওসামা বিন লাদেনের গাড়ি চালক সালিম হামদান। গুয়ান্তানামোর মার্কিন যুদ্ধপরাধ আদালতে সম্ভবত এই ইয়েমেনি কয়েদিই প্রথম বিচারের মুখোমুখি হলেন। মার্কিন গোয়েন্দাদের কথায়, হামদান শুধু ওসামা বিন লাদেনের গাড়ি চালকই নন, তার চেয়েও বেশি কিছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

গুয়ান্তানামো উপসাগর মার্কিন নৌ ঘাঁটি, কিউবা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়ান্তানামোয় যুদ্ধাপরাধ আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন ওসামা বিন লাদেনের গাড়ি চালক সালিম হামদান। গুয়ান্তানামোর মার্কিন যুদ্ধপরাধ আদালতে সম্ভবত এই ইয়েমেনি কয়েদিই প্রথম বিচারের মুখোমুখি হলেন। মার্কিন গোয়েন্দাদের কথায়, হামদান শুধু ওসামা বিন লাদেনের গাড়ি চালকই নন, তার চেয়েও বেশি কিছু। লাদেনের গাড়ি চালক সালিম হামদানকে ২০০১ সালে আফগানিস্তান থেকে আটক করা হয়। কিউবার মার্কিন ঘাঁটিতে হামদানের বিচারপূর্ব এক শুনানিতে গোয়েন্দারা বলেছেন, হামদান গাড়িতে করে অস্ত্র পরিবহন করতেন এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করায় তিনি সরাসরি লাদেনে কাছ থেকে চেক নিতেন। হামদানের আইনজীবীরা অবশ্য বলছেন, হামদান শুধুই একজন গাড়ি চালক এবং মিস্ত্রি। তিনি লাদেনর মটর পুলে কাজ করতেন। কেননা, তার মাসিক ২০০ ডলারের প্রয়োজন ছিল। এফবিআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা জানিয়েছে, হমদান লাদেনকে আফগানিস্তানে লুকিয়ে থাকার স্থান এবং প্রশিক্ষণ শিবিরের সন্ধান দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ' নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস' এর এজেন্ট রবার্ট ম্যাকফাডেন ২০০৩ সালে হামদানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তিনি বলেন, " সালিম ওসামা বিন লাদেনের প্রতি আনুগত্য প্রদর্শনের প্রতিশ্র"তি ও শপথের কথা বর্নণা করেছেন।" তিনি আদালতে হামদান এবং বিন লাদেনের একসঙ্গে একটি ছবি দেখান। ওই ছবিতে দুজনের কাছেই রাইফেল রয়েছে তা দেখা যাচ্ছে। হামদানের বিচারের দিন সোমবার ধার্য করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতি এবং সন্ত্রাসীদের জিনিসপত্রের যোগান দেওয়ার াভিযোগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে হামদানকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪১ ঘ.