সিডনি, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাস মোকাবেলায় এবং সংঘর্ষের শান্তিপূর্ণ সামধানের জন্য সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। শুক্রবার এক আন্ত:ধর্মীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পোপ এক ইসলামি নেতার কথা শোনেন। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের মুসলিমদের সম্পর্কে 'ভ্রান্তধারণা এবং কুসংস্কার' থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
পোপ বলেন, "অমঙ্গল এবং বৈষম্য সংঘর্ষের আকারে বিশ্বকে গিলে খাচ্ছে, মানবতার ওপর পূর্ণ শ্রদ্ধা রেখে আমি সব ধর্মের মানুষের সমবেত কণ্ঠস্বরে সব জাতি এবং স
bdnews24