২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের আলোচনায় অচলাবস্থা, নিষেধাজ্ঞার আওতা বাড়াচ্ছে ইইউ

বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই প্রাথমিক আলোচনার সমঝোতা স্মারকে স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর জিম্বাবুয়ের সংকট সমাধানে সরকার ও বিরোধীদের মধ্যকার আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় জিম্বাবুয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতা আরও বাড়াতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

হারারে, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই প্রাথমিক আলোচনার সমঝোতা স্মারকে স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর জিম্বাবুয়ের সংকট সমাধানে সরকার ও বিরোধীদের মধ্যকার আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় জিম্বাবুয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতা আরও বাড়াতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিতর্কিত নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক সংকট ও সহিংসতা বন্ধে গত সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকায় প্রাথমিক আলোচনায় বসেছে মুগাগের জানু-পিএফ পার্টি ও স্যাঙ্গেরাইয়ের মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। সংকট অবসানে আলোচনা শুরুর জন্য মুগাবে ও স্যাঙ্গেরাই উভয়ের ওপরই চাঁপ দিয়ে যাচ্ছে আর্ন্তজার্তিক স