ব্যাংকক, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকার বিদ্রোহীদের প্রতিনিধি দাবি করে একটি গ্র"প বৃহস্পতিবার জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে তাদের এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
সামরিক টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গ্র"পটির এক মুখপাত্র বলেন, "এখন থেকে আমাদের সকল সামরিক ও রাজনৈতিক শাখা শান্তি প্রচেষ্টাকে সমর্থন দেবে।"
তাদের এই ঘোষণা যদি সত্য হয় তাহলে এটাই তাদের প্রথম যুদ্ধবিরতির ঘোষণা। মালয়েশিয়ার সীমান্ত ঘেঁষা দক্ষিণের মুসলিম অধ্যুষিত ওই এলাকায় বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ নিত্য দিনের ঘটনা এবং বিদ্রোহীরা এগুলোর দায় স্বীকারও করে থাকে।
ওই অঞ্চলে গত চার বছরে সহিংসতায় এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া বড় ধরনের ক্ষতি হয়েছে রাবার উৎপাদনে।
সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী চিত্থা থানাজারো জানিয়েছেন, তিনি গত এক বছরে বিদ্রোহীদের ১১টি গ্র"পের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন।
তিনি বলেন, "বিদ্রোহীদের প্রতিশ্র"তি রাখতে হবে। আগামী দিনগুলোতে সেখানে যদি কোনো সহিংসতা না থাকে তাহলে আলোচনা শুরুর ব্যাপারে সরকার আরও আগ্রহী হবে।"
তবে বিদ্রোহীদের এই ঘোষণা বা সাবেক সেনাপ্রধানের বিবৃতিকে খুব বেশি আমলে নেয়নি প্রধানমন্ত্রী সামাক সুন্দারাভেজের সরকার।
সরকারের উপ-মুখপাত্র নুত্তাওয়াত সাইকুয়া বলেন, "প্রধানমন্ত্রী এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৫ ঘ.
bdnews24