কাবুল, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় ৮ আফগান নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে।
মঙ্গলবার কাছাকাছি আরেকটি প্রদেশ হেরাতে বিদেশি বাহিনীর বিমান হামলায় নতুন করে আরও বেসামরিক আফগান নিহত হওয়ার খবর আসার পর মার্কিন বাহিনী ফারাহ প্রদেশে ৮ আফগান হত্যার ওই স্বীকারোক্তি দিল।
মার্কিন বাহিনী বলেছে, মঙ্গলবার তারা ফরাহ প্রদেশের বাকাওয়া জেলা সংলগ্ন একটি রাস্তায় কয়েকটি বাড়ী থেকে মেশিনগান হামলার শিকার হওয়ার পর পাল্টা বিমান হামলা চালায়।
বুধবার এক বিবৃতিতে তারা জানায়, কোয়ালিশন বাহিনী পাল্টা গুলি ছোঁড়ে এবং শত্র" অবস্থানের ওপর চড়াও হওয়ার জন্য বিমান সহায়তার আবেদন জানায়। এরপর একটি বাড়িতে বিমান হামলায় ৮ বেসামরিক লোক নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, "কোয়ালিশন বাহিনী কখনও ইচ্ছা করে বেসামরিক লোকদেও হত্যা করে না। জঙ্গি তৎপরতার জবাব দিতে গিয়ে সাধারণ আফগান হত্যার এ ধরনের ঘটনায় তারা অত্যন্ত দু:খবোধ করে।"
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় একই পরিবারের সবাই নিহত হয়েছে। বৃহস্পতিবারের হামলায় অন্ততপক্ষে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক পুলিশ কমান্ড। প্রত্যাক্ষদর্শীরা হামলায় ১৭ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
জঙ্গি দমনাভিযানে বেসামরিক আফগান হতাহতের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। এতে কওে বিদেশি বাহিনীর প্রতি আফগান সরকারের সমর্থন কমে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৯ঘ.
bdnews24