২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অর্থনীতিতে আস্থা হারাচ্ছে জনগণ

অস্থিতিশীল বাজার এবং নড়বড়ে অর্থনৈতিক প্রতিষ্ঠানের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে জনগণের আস্থা কমছে। এ মাসে রয়টার্স/জগবি পরিচালিত জরিপের ফলে বুধবার এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ওয়াশিংটন, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্থিতিশীল বাজার এবং নড়বড়ে অর্থনৈতিক প্রতিষ্ঠানের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে জনগণের আস্থা কমছে। এ মাসে রয়টার্স/জগবি পরিচালিত জরিপের ফলে বুধবার এ তথ্য পাওয়া গেছে। জরিপে দেখা গেছে অর্থনীতির সূচক রেকর্ড পরিমাণ নেমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৭ এ। পাশাপাশি বুশ প্রশাসনের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির প্রতি জনসমর্থনও কমে এসেছে। অর্থনৈতিক নীতির প্রতি জনসমর্থন কমেছে সবচে বেশি। মাত্র ১০ শতাংশ মার্কিনি অর্থনৈতিক নীতি সমর্থন করেছে। এ সংখ্যা জুনের চেয়ে ৪ শতাংশ কম। যুক্তরাষ্ট্রে চলমান হাউজিং সমস্যা, শীর্ষ দুটি মর্টগেজ ফাইন্যান্স এজেন্সিকে সহায়তা দেওয়ার সরকারের প্রতিশ্র"তি এবং গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় বৃহত্তম ব্যাংকের পতনের কারণে জনমনে অর্থনীতি নিয়ে আস্থাহীনতা তৈরি হয়েছে। অর্থনীতিতে আস্থাহীনতার পাশাপাশি বুশের জনপ্রিয়তা ২৫ শতাংশে নেমে এসেছে। কংগ্রেসের জনপ্রিয়তা নেমে এসেছে ১১ শতাংশে। সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে মার্কিনিদের আস্থা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে। আর বিদেশি হুমকির মুখে নিরাপদ বোধকারী এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সমর্থনকারীর সংখ্যা নেমে এসেছে ১ শতাংশে। তেলের দাম বৃদ্ধি বন্যা এবং অর্থনীতির খারাপ খবর এখনও আসতে থাকায় জনগণের আস্থা এ বছর আরও কমবে বলেই মনে করছে জগবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৯ ঘ.