২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিরক্ষা ইউরোপের নিরাপত্তায় হুমকি: রাশিয়া

চেক প্রজান্ত ও পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা ইউরোপের নিরাপত্তা ক্ষুন্ন করছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে শান্তি দমিয়ে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

মস্কো, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চেক প্রজান্ত ও পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা ইউরোপের নিরাপত্তা ক্ষুন্ন করছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে শান্তি দমিয়ে রেখেছে। রাশিয়ার নেতৃস্থানীয় কূটনীতিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে কঠোর ভাষায় মেদভেদেভ বলেন, "এই প্রতিরক্ষা ব্যবস্থার কারণে নিরাপত্তা কাঠামো ভেঙে পড়তে পারে।" ইউরোপের কৌশলগত কাঠামোর কোনও বিচ্ছিন্ন অংশকে কোনও পক্ষ পরিকল্পিতভাবে ধ্বংস করলে এ অঞ্চলের নিরাপত্তা ঐতিহ্য টিকতে পারে না এবং এতে রাশিয়াও সন্তুষ্ট হবে না বলে মেদভেদেভ মন্তব্য করেন। তিনি বলেন, "পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপিত হলে পরিস্থিতি কেবল আরও খারাপের দিকে যাবে। আমাদেরকে তখন এর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে।" যুক্তরাষ্ট্র পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রাডার স্টেশন স্থাপন করতে চায়। দুর্বত্ত রাষ্ট্রগুলো বিশেষত ইরানের হামলা মোকাবেলা করাই এই প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওদিকে, মস্কো বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপের জন্য হুমকি হয়ে দাঁড়ানোর ক্ষমতাসম্পন্ন নয়। কাজেই, যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থাকে রাশিয়ার স্বার্বভৌমত্বে হুমকি বলেই মনে করছে মস্কো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪২ ঘ.