২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দূতাবাসে হামলায় পাকিস্তানের হাত আছে: কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত সপ্তাহে ভারতীয় দূতাবাসে আত্মঘাতী হামলার পেছনে পাকিস্তানি গোয়েন্দাদের হাত থাকার অভিযোগ করেছেন। ওই হামলায় ৫৮ জন নিহত হয়েছে। কারজাই এই প্রথম ওই ঘটনায় সরাসরি পাকিস্তান জড়িত থাকার অভিযোগ করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 02:29 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কাবুল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গত সপ্তাহে ভারতীয় দূতাবাসে আত্মঘাতী হামলার পেছনে পাকিস্তানি গোয়েন্দাদের হাত থাকার অভিযোগ করেছেন। ওই হামলায় ৫৮ জন নিহত হয়েছে। কারজাই এই প্রথম ওই ঘটনায় সরাসরি পাকিস্তান জড়িত থাকার অভিযোগ করলেন। আফগান কর্মকর্তারা হামলার দিন ৭ জুলাইয়েই এ ঘটনার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত থাকার আলামত আছে বলেছিলেন। আফগানিস্তান এর আগেও আরও অনেক হামলার ঘটনায় পাকিস্তানের হাত থাকার অভিযোগ করেছে। এর মধ্যে কারজাইয়ের ওপর হামলা প্রচেষ্টাসহ জেল ভেঙে ৪০০ জঙ্গিকে মুক্ত করার ঘটনা অন্যতম। গত মাসে কারজাই পাকিস্তানে সেনা পাঠিয়ে তালেবান জঙ্গি নিমূর্ল করার হুমকিও দিয়েছিলেন। উরুজগান প্রদেশে কারজাই বলেন, ভারতীয় দূতবাসে হামলা, গত মাসে পাকিস্তানে দুই আফগানের শিরোচ্ছেদ, আফগানিস্তানের গজনি প্রদেশে দুই নারী হত্যা এবং আত্মঘাতী বোমা হামলায় এ প্রদেশে ২৪ জনকে হত্যার ঘটনার নেপথ্যে কাজ করেছে পাকিস্তানের চররা। সাংবাদিকদের কারজাই বলেন, "এটি এখন পরিস্কার এবং আমরা আমরা পাকিস্তান সরকারকে বলেছি যে, আফগানিস্তানে সেতু ধ্বংসের ঘটনাও পাকিস্তানের গোয়েন্দা ও সেনা চররাই ঘটাচ্ছে।" "উরুজগানের দেহ রাউদে আমাদের ভাইবোনদেরকে কারা হত্যা করেছে আমরা জানি। কাবুলে কিছুদিন আগে লোকজনকে কারা হত্যা করেছে তাও আমরা জানি।" কারজাই আরও বলেন, "আমরা এর প্রতিশোধ নেব। আফগানিস্তানের শত্র"দের বলে রাখছি যে, আফগানিস্তান দেশের সম্মান রক্ষা করবে।" তবে কারজাই তার এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৫ঘ.