২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৯ মার্কিন সেনা নিহত

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে সেনাবাহিনী ও ন্যাটোর সেনা চৌকিতে জঙ্গি হামলায় শনিবার ৯ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ আফগান ও ইসাফ সেনা। ২০০১ সালে দেশটিতে মার্কিন দখলদারিত্ব শুরুর পর একদিনে বিদেশী সেনামৃত্যুর হিসেবে উল্লেখযোগ্য শনিবারের এ হামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 06:11 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কাবুল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে সেনাবাহিনী ও ন্যাটোর সেনা চৌকিতে জঙ্গি হামলায় শনিবার ৯ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ আফগান ও ইসাফ সেনা। ২০০১ সালে দেশটিতে মার্কিন দখলদারিত্ব শুরুর পর একদিনে বিদেশী সেনামৃত্যুর হিসেবে উল্লেখযোগ্য শনিবারের এ হামলা। ন্যাটোর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল অ্যাসিসটেন্স ফোর্স (ইসাফ) এক বিবৃতিতে জানিয়েছে, "আফগান সেনাবাহিনী এবং ইসাফের সেনাচৌকিতে হামলা চালানোর পর জঙ্গিদের ওপর পাল্টা হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় এবং তা সারাদিন ধরে চলতে থাকে।" ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত নয়জনই মার্কিন সেনা। এছাড়া ওই সংঘর্ষে আরও ১৫ ইসাফ সেনা এবং ৪ আফগান সেনা আহত হয়েছেন। আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে কুনার প্রদেশে ওই সংঘর্ষ চলে। এর পাশেই সহিংসতা ক্ষুব্ধ নুরিস্তান প্রদেশ। কুনার অঞ্চলটি পাকিস্তান সীমান্তবর্তী। ন্যাটো বিবৃতিতে বলা হয়েছে, "কোনো সংখ্যা নির্ধারণ করা না গেলেও কয়েক ঘন্টা ধরে চলা সংঘর্ষে জঙ্গিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২০৭ ঘ.