কাবুল, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে রোববার একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন বেসামরিক নাগরিক এবং ৪ জন পুলিশ নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
দেহ রাউদ জেলার এক বাজারে বোমা হামলাকারী একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক পুলিশ প্রধান রয়টার্সকে একথা জানিয়েছেন।
রয়র্টার্সকে ফোনে পুলিশ প্রধান আরও জানান, "বিস্ফোরণে ১৭ জন আফগান এবং ৪ পুলিশ নিহত হয়। আহত হয় আরও প্রায় ৩৭ আফগান ও ৫ পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩২ঘ.
bdnews24