২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা হলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেব: ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানে হামলা চালানে হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করে দেবে বলে জানিয়েছে ইরান। ইরানের এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

তেহরান, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানে হামলা চালানে হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করে দেবে বলে জানিয়েছে ইরান। ইরানের এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন। পরামাণু প্রকল্প নিয়ে বিরোধের জের ধরে ইরানের ওপর পশ্চিমা বিশ্বের হামলার আশঙ্কা দিন দিন বাড়ছে। ইরানে হামলার প্রস্তুতি স্বরূপ ইসরায়েল গত মাসে সামরিক মহড়া চালিয়েছে, এমন খররে মধ্যপ্রাচ্যে উত্তজনা আরও বেড়ে গেছে। এই অবস্থায় ইরান গত সপ্তাহে পরপর দুদিনে অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইরানের এলিট রেভ্যুলুশেনরি গার্ডে শীর্ষ আধ্মাতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধির সহযোগী মোস্তবা জলনৌর বলেন, "যুক্তরাষ্ট্র বেশ ভাল রকম জানে ইরানের ওপর যদি সামান্য হামলাও হয় তাহলে ইসরায়েল এই অঞ্চলে ৩২ মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যাবে। কেননা তারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয়।" তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র যদি ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে সেই হামলার ধুলা শেষ হওয়ার আগেই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরানি ক্ষেপণাস্ত্র।' ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পরেই তিনি এই মন্তব্য করলেন। যে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালানো হয়েছে তার মধ্যে একটি ইসরায়েল ও ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইরান। তবে ইরানের আগ্রাসন থেকে মিত্রদেশগুলোকে রক্ষায় কোনোও দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, "যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ে ইরানের কোনও দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না।" যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। ইরানের দাবি, এটি তাদের অধিকার। সেকারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৫ ঘ.