২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৭ ডলার ছাড়িয়ে তেলের দামের নতুন রেকর্ড, যোগান স্বল্পতার আশঙ্কা

ইরান ও নাইজেরিয়া থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার ভীতি এবং ব্রাজিলে তেলশিল্প শ্রমিকদের আসন্ন ধর্মঘটের খবরে বাজারে যোগান স্বল্পতার আশঙ্কা বেড়ে যাওয়ায় একদিনে প্রায় ৫ ডলার বেড়ে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ড হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 09:46 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

লন্ডন, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান ও নাইজেরিয়া থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার ভীতি এবং ব্রাজিলে তেলশিল্প শ্রমিকদের আসন্ন ধর্মঘটের খবরে বাজারে যোগান স্বল্পতার আশঙ্কা বেড়ে যাওয়ায় একদিনে প্রায় ৫ ডলার বেড়ে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪৭ ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ড হয়েছে শুক্রবার। শুক্রবার মাত্র দুই সেশনের ব্যবধানে ইউএস ক্রুডের দাম লাফিয়ে ১৪৭ দশমিক ২৭ ডলারে উঠে যায়। অবশ্য গ্রিনিচ সময় ১৫১৫ ঘন্টায় তা ১৪৫ দশমিক ৭৬ ডলারে থিতু হয়। এ দাম একদিন আগের দামের চেয়ে প্রায় ৫ দশমিক ৬০ ডলার বেশি। অন্যদিকে লন্ডন ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৭ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১৪৫ দশমিক ৮০ ডলারে উঠে যায়। গত কয়দিন ধরে তেলের দাম আগের তুলনায় পড়তে থাকলেও বৃহষ্পতিবার ওপেক সদস্য ও শীর্ষস্থানীয় উত্তোলক দেশ ইরান ও নাইজেরিয়া থেকে সরবরাহে বিঘ