২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার বরফ আর মূল্যস্ফীতির আগুনে লাফাচ্ছে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

বিশ্ব অর্থনীতি এখন মন্দার বরফ আর মূল্যস্ফীতির আগুনের মধ্যে পড়ে লাফাচ্ছে। তবে আগামী বছরের দিকে এই ধকল কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক স্ত্রাউস কান শুক্রবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 05:59 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ইয়াল্তা, ইউক্রেইন, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব অর্থনীতি এখন মন্দার বরফ আর মূল্যস্ফীতির আগুনের মধ্যে পড়ে লাফাচ্ছে। তবে আগামী বছরের দিকে এই ধকল কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। আন্তর্জাতিক মূদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক স্ত্রাউস কান শুক্রবার একথা বলেছেন। ইউক্রেইনের কৃষ্ণসাগরীয় অবকাশ কেন্দ্র ইয়াল্তা'য় এক সম্মেলনে বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থাকে '২১ শতকের প্রথম সংকট' হিসেবেও অভিহিত করেন স্ত্রাউস কান। তিনি বলেন, "কেউ বলতে পারবেন না যে, বিশ্ব অর্থনীতি ভাল অবস্থায় আছে" স্ত্রাউস কান বলেন, "আমরা মন্দার বরফ আর মূল্যস্ফীতির আগুনের মধ্যে আছি"। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির এ অবস্থার কারণেই শিল্পোন্নত আট জাতি গ্র"প বা জি-৮ এর সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে উঠেছে খাদ্য সংকট ও জ্বালানির উচ্চ মূল্যের বিষয়টি। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক জানান, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রথম তিন মাসের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে বেশি ছিল। ২০০৯ সালের দ্বিতীয় তিন মাসের মধ্যে বৈশ্বিক অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মার্কিন অর্থনীতি সম্পর্কে স্ত্রাউস কান বলেন, "এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং তা শক্তির পিরামিডের শীর্ষে রয়েছে।" তিনি বলেন, "এখন যা ঘটছে তা হল - এই পিরামিডটা একটু হেলে গেছে। এটা আর একটা ঝুঁকির পিরামিড নেই।" তবে বিশ্ব পুঁজি বাজারের সবচেয়ে বড় সংকটটা কেটে গেলেও সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, "সংকট মোকাবেলায় তৎপরতা ছিল বৈশ্বিক এবং পর্যাপ্ত পরিসরে। কেন্দ্রীয় ব্যাংকগুলো একত্রে কাজ করেছে এবং সংকট এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২০ ঘ.