তেহরান, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করেছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই। পূর্ব ইউরোপে এ ব্যবস্থা গড়ার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অযৌক্তিক। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র অতদূরে পৌঁছতে পারবে না। রাশিয়া শুক্রবার একথা বলেছে।
ইরান এ সপ্তাহে মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ওদিকে, যুক্তরাষ্ট্র বলে আসছে ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার জন্য তাদের ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া দরকার। কিন্তু রাশিয়া ইউরোপে এ প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের নিরাপত্তায় সরাসরি হুমকি বলেই মনে করছে।
গত বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, "ইরানের ওই পরীক্ষা থেকে এটি নিশ্চিত যে, এ মুহূর্তে তাদের মাত্র ১২৪৩ মাইল পাড়ি দেওয়ার মতো ক্ষেপণাস্ত্র আছে। এতেই প্রমাণ হয় আমরা আগে যা বলেছি সেটাই ঠিক। আর তা হচ্ছে, ওই সমস্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা বা তা মোকাবেলা করার জন্য ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন নেই।
বুধবার দূর ও মাঝারি পাল্লার ৯ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বৃহস্পতিবার আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। ওদিকে, ইরানের আগ্রাসন থেকে মিত্রদেশগুলোকে রক্ষায় কোনোও দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্ব স
bdnews24